logo

সময়: ০৩:৫৭, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

Ekattor Shadhinota
২২ জুলাই, ২০২৬ | সময়ঃ ০১:৩৩
photo
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ঢাকা, ২২ জুলাই ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান বৃদ্ধিমূলক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থাপ প্রকল্পগুলোর বিস্তারিত পর্যালোচনা শেষে জনকল্যাণমূলক ও সময়োপযোগী প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…