logo

সময়: ০২:৪৭, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

Masud Rana
২২ জুলাই, ২০২৬ | সময়ঃ ১০:২১
photo
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন
পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং
কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ
সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ
কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের
অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভুক্তভোগীদের জন্য আরও
কার্যকর, সমন্বিত ও মানবিক সেবা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং
সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত
আলোচনা হয়।
সভায় স্টিয়ারিং কমিটির সদস্যরা ভিকটিম সাপোর্ট
কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ
মতামত ও সুপারিশ তুলে ধরেন। এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ
ফয়েজুল কবির বলেন, ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল ও মানবিক
আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য ও সমন্বিত সেবা
প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে
সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান
জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী সমিতির বিভাগীয়
প্রধান অ্যাডভোকেট দিলসেতারা চুনি, সমিতির সদস্য
অ্যাডভোকেট সালেহা পারভিন ডলি, অ্যাসোসিয়েশন ফর
কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রজেক্ট কো-
অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, বাংলাদেশ
লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহীর কো-
অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা, মেরী স্টোপস বাংলাদেশের
ক্লিনিক ম্যানেজার তুষার চন্দ্র মাহাতো, ইউসেপ রাজশাহীর
প্রধান খানুজ্জামান, অর্গানাইজেশন ফর লিগ্যাল অ্যাসিসট্যান্স
অ্যান্ড রাইটস (ওলার) প্রতিনিধি সামছুন্নাহার (মুক্তি) এবং
সিএমএম কোর্ট, রাজশাহীর প্রবেশন অফিসার তারেক এলাহী।
এ ছাড়া আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক
হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে কর্মরত অতিরিক্ত
ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ
কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ
মনিরুল ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
সভায় আরএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু,
বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও
অংশ নেন।

সভা শেষে ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর,
সমন্বিত ও সেবামুখী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
গ্রহণ করা হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…