logo

সময়: ০২:৩২, বুধবার, ২২ জুলাই, ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করল বিসিআরসি

Ekattor Shadhinota
২১ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৬:৩৩
photo
মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করল বিসিআরসি

ঢাকা: "মাদকবিরোধী জনসচেতনতা তৈরীতে গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল - বিসিআরসি।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ তারিখে বিকাল ৫:৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন*, চেয়ারম্যান, শ্রম আপীল ট্রাইব্যুনাল।  
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন *জনাব মোঃ হাসান মারুফ*, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন *অধ্যাপক ড. আ.ন.ম মেশকাত উদ্দিন*, উপাচার্য, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।  
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন *আলী আশরাফ আখন্দ*, সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি।

বক্তারা তাদের আলোচনায় মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাদকবিরোধী কাজে বিশেষ অবদান রাখায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান সহযোগিতায় ছিল: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, রয়্যাল মেরিনা হোল্ডিংস পিএলসি, প্রয়োজন গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠান।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…