কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) চান্দিনা উপজেলা মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চান্দিনা পৌরসভা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক।
কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইণ্জারুল হক, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, ‘আমরা জুলাই যোদ্ধা’র নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল আউয়াল তুহিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রত্যাশিত চান্দিনা ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহ, তীরচর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সাবেক সদস্য সচিব আবু হানিফ, পৌরসভা শাখার সাবেক আহ্বায়ক সম্রাট রাব্বী, সাবেক সদস্য সচিব ইশতিয়াক আহমেদ, শহীদ তায়িমের বন্ধু মেহেদী হাসান হিমেল, জুলাই যোদ্ধা মহিবুল মানিক সরকার, মাহদী হাসান, মহিউদ্দিন সরকার, সাইফুল ইসলাম আকাশ ও মাহমুদ হাসান তাসিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. জাহিদুল ইসলাম নুর।
এসময় জুলাই যোদ্ধা জুবায়ের খান ফরাজী, আবু সাঈদ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুব শাকিল ফয়সাল, আবু কায়েস আল আমিন, গাজী আসিফ মাহমুদ, মোশাররফ হোসেন, রহমত উল্লাহ শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার আত্মত্যাগ ও আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিরা শহীদ ইমাম হাসান তায়িমের কবর জিয়ারত করেন।