logo

সময়: ০২:৫৯, সোমবার, ২০ জুলাই, ২০২৬

৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ! বিতর্কিত কমিটি নিয়ে রাজনৈতিক অস্থিরতা নেলসন ম্যান্ডেলা দিবসে মানবাধিকার ও শান্তির মূল্যবোধ নিয়ে ভাবনা ‎পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং জনস্বাস্থ্য বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং জনস্বাস্থ্য বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Ekattor Shadhinota
১৯ জুলাই, ২০২৬ | সময়ঃ ১০:০৬
photo
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং জনস্বাস্থ্য বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ জুলাই ২০২৬: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর জনস্বাস্থ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে Work for a Better Bangladesh (WBB) Trust এবং State University of Bangladesh (SUB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। একই অনুষ্ঠানে "Emerging Public Health Challenges: Measles and Dengue Prevention and Control" শীর্ষক একটি গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা টাওয়ারের বোর্ডরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মিস গাউস পিয়ারী এবং আরো উপস্থিত ছিলেন মিস সানজিদা আক্তার, কমিউনিকেশন অফিসার। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন এবং আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার মিস ফারহানা শারমিন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, নীতিনির্ধারণে সহায়তা, শিক্ষার্থী সম্পৃক্ততা এবং কমিউনিটি ভিত্তিক জনস্বাস্থ্য কার্যক্রমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এর আওতায় সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন একাডেমিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে।  

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর "Emerging Public Health Challenges: Measles and Dengue Prevention and Control" শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইডিসিআর-এর পরিচালক ড. কোয়াজী আহমেদ জাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পিএইচডি, চেয়ারম্যান, জনস্বাস্থ্য বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জনস্বাস্থ্যের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সহযোগিতা সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, এসইউবি ও ডব্লিউবিবি ট্রাস্টের এই অংশীদারিত্ব জনস্বাস্থ্য গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সমাজভিত্তিক স্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গোলটেবিল বৈঠকে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ কৌশল, টিকাদান, রোগ নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন। বক্তারা জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এসইউবি’র জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর ড. আবু জামিল ফয়সল ও অধ্যাপক ড. শামসুন নাহার, প্রিন্সিপাল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আফজালুর রহমান,  ও ভাইস প্রিন্সিপাল ড. আনিসুর রহমান, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস;; আইসিডিডিআরবি, আইইডিসিআর, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি, শিক্ষকবৃন্দ, গবেষক, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন মো. আল্লামা ফয়সাল, সহকারী অধ্যাপক ও সমন্বয়ক, মাস্টার অব পাবলিক হেলথ (MPH) প্রোগ্রাম, জনস্বাস্থ্য বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

দিনব্যাপী এই আয়োজন জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, নীতি সহায়তা এবং সমাজকল্যাণে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…