logo

সময়: ০৫:১৮, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা'র নির্বাচন ও সাধারণ সভা  অনুষ্ঠিত 

Ekattor Shadhinota
১৮ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৯:৪৯
photo
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা'র নির্বাচন ও সাধারণ সভা  অনুষ্ঠিত 

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ও দ্বিবার্ষিক  সাধারণ সভা ১৭ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে।  

প্রকাশ্যে ভোট গননা ও ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচন ব্যবস্হার নতুন মডেল কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা'র উক্ত নির্বাচনে
সভাপতি পদে সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে বরুড়া প্রতিদিন এর সম্পাদক  সালাহ উদ্দিন জসিম (সিনিয়র রিপোর্টার,জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদা পেয়েছেন ৪১ ভোট।  

সাধারণ সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন জসিম। এই পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম ৩৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতির দুটি পদে যথাক্রমে সালাম ফারুক (আরটিভি) ৮০ ভোট এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী নাজমুল হক শ্যামল পেয়েছেন ৫২ ভোট।

যুগ্ম-সম্পাদকের দুটি পদে মনির আহমাদ জারিফ (দৈনিক জনকন্ঠ) ৮১ ভোট এবং ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ২৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পেয়েছেন ৪০ ভোট।

দপ্তর সম্পাদক পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান (স্টার নিউজ)। তাঁর প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম খান মামুন পেয়েছেন ১৯ ভোট।

প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট) এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমাজ কল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগারক টিভি) ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পেয়েছেন ৫৩ ভোট।

তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল হাকিম আবির পেয়েছেন ৫৫ ভোট।

শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে সালমান পেয়েছেন ৩৬ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন—দিদারুল আলম দিদার (বাসস), যিনি ১১৭ ভোট পেয়ে প্রথম হন; মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), ৭৪ ভোট পেয়ে দ্বিতীয়; কমল চৌধুরী (বেস্ট নিউজ) ও মো. আবু তাহের (দৈনিক প্রভাত), উভয়ে ৭৩ ভোট পেয়ে যৌথভাবে তৃতীয়; এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ), যিনি ৫৭ ভোট পেয়ে পঞ্চম হন। অপর প্রার্থী তাহমিনা আক্তার পান ৫২ ভোট।

সংগঠনটির এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। অন্য দুই কমিশনার হলেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। নির্বাচন কমিশনকে সহয়োগিতা করেন রাসেল সরকার।
ভোটাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ডিআরইউ'র সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা,কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তার প্রমুখ। 

এর আগে সকালে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় ভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারি অধ্যাপক ড. ইমরান আনসারী-সহ আরও অনেকে।

দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে, সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল, বায়োফার্মা ও খন্দকার টি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…