logo

সময়: ০৫:১৯, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত

Masud Rana
১৮ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৬:৩৪
photo
রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চীনে উচ্চ শিক্ষা, চাকুরি ও ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান বিশ্বে উচ্চ শিক্ষা, ব্যবসা, চাকরি ও উন্নত চিকিৎসা এই চারটি ক্ষেত্রেই আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বিদেশে শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান, ব্যবসায়িক সম্প্রসারণ কিংবা উন্নত চিকিৎসা সব ক্ষেত্রেই সঠিক তথ্য, স্বচ্ছ প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই সেমিনার শুধু চিকিৎসা নয়, বরং উচ্চ শিক্ষা, ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে এবং রাজশাহীর মানুষের জন্য কার্যকর তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবে।

তিনি আরো বলেন, রাজশাহী শিক্ষানগরীর পরিচিতি। আমরা চাই আগামীতে স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে। এজন্য প্রয়োজন বিশেষায়িত হাসপাতাল। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

সেমিনারে চীনে উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ, শিক্ষার্থী ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, আধুনিক চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…