আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ১৬ জুলাই, ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।
ব্যবসায়িক পরিচিতি ও সফলতার প্রোফাইল:
আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের জাহাজ ভাঙা (Ship Breaking) শিল্পের একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সুপরিচিত ব্যবসায়ী। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, রিয়েল এস্টেট, অক্সিজেন উৎপাদন এবং ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বর্তমানে তিনি নিম্নোক্ত বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:
**ম্যানেজিং পার্টনার: আসাদী স্টিল এন্টারপ্রাইজ এবং যমুনা শিপ ব্রেকার্স (শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি)
**ব্যবস্থাপনা পরিচালক: বাংলাদেশ শিপ ব্রেকিং লিমিটেড এবং এল অ্যান্ড এম বিল্ডার্স (প্রা.) লিমিটেড
**পরিচালক: চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
**স্বত্বাধিকারী: রিগ্যাল অক্সিজেন
**প্রতিষ্ঠাতা সদস্য: সাউদার্ন ইউনিভার্সিটি
**উপদেষ্টামণ্ডলীর সদস্য: বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন
সামাজিক অবদান:
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। সমাজের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত।
।