Abdul Ohab
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মনোহরগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মনোহরগঞ্জের তালতলা গ্রামে জুলাই শহীদ মনির হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি'র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিবুল্লাহ, শহীদ মনির হোসেনের মেয়ে সাথী বেগম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিক।
বক্তারা আবু সাইদ, মনির হোসেনসহ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহ আলম, উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষার, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, সমবায় অফিসার তানভীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাস, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা রাশেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
।