logo

সময়: ০২:২১, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানবন্ধন, ঘোষিত হলো ১ দফা প্রস্তাব

Ekattor Shadhinota
১৬ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৪:২২
photo
জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানবন্ধন, ঘোষিত হলো ১ দফা প্রস্তাব

জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, টেকসই ও বিজ্ঞানসম্মত ড্রেনেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও ১ দফা প্রস্তাব ঘোষণা করেছে বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণ।

স্থান ও তারিখ:  


গত ১৬ জুলাই, বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে নেতৃত্বে ছিলেন:
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমীন শাহীন।  
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন:
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূইয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা যাদু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরা।

বক্তারা যা বলেন
বক্তারা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতার কারণে জীবন নষ্ট, দুর্ঘটনা, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।

তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাধার দখল-ভরাট, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন ও নর্দমা পরিষ্কার না করা, ড্রেনে বর্জ্য ও প্লাস্টিক ফেলা এবং সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা দীর্ঘদিনের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।

বক্তারা বলেন, "জলাবদ্ধতা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফল। জনগণের করের অর্থ পরিচালিত রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা।" মানববন্ধন থেকে ঘোষিত ১১ দফা প্রস্তাব:
1.  জলাবদ্ধতা নিরসনে জরুরি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
2.  আধুনিক, টেকসই ও বিজ্ঞানভিত্তিক মাস্টারপ্ল্যান অনুযায়ী কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
3.  সকল খাল, জলাধার ও প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ উদ্ধার ও দখলমুক্ত করতে হবে।
4.  বর্ষা মৌসুম শুর আগেই ড্রেন ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে হবে।
5.  জলাবদ্ধতাপ্রবণ এলাকায় স্থায়ী সমাধানমূলক প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।
6.  বৃষ্টির পানি সংরক্ষণ Rainwater Harvesting ও দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা চালু করতে হবে।
7.  ড্রেনে আবর্জনা ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
8.  সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজউক ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ নিশ্চিত করতে হবে।
9.  ইট-সিমেন্টের অপরিকল্পিত নির্মাণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিতে হবে।
10. প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
11. নাগরিকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত শহর নিশ্চিত করতে হবে।

মানবন্ধন থেকে বাংলাদেশ কংগ্রেস পুনরায় ঘোষণা করে, "জলাবদ্ধতা নয়, চাই কার্যকর, টেকসই ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা"।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…