logo

সময়: ০৬:২৩, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মানবিক সংকটেও শিশুদের মানসিক ও মেধা বিকাশ নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Ekattor Shadhinota
১৩ জুলাই, ২০২৬ | সময়ঃ ০২:১৩
photo
মানবিক সংকটেও শিশুদের মানসিক ও মেধা বিকাশ নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৩ জুলাই (৭১ সংবাদ): মানবিক সংকটের মুখোমুখি হওয়া শিশুদের মানসিক ও মেধা বিকাশ নিশ্চিত করতে খেলার মাধ্যমে শিক্ষা এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) রাজধানীর একটি অভিজাত হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন (LEGO Foundation) যৌথভাবে আয়োজিত 'Sustaining Play, Learning and Skills in Humanitarian Contexts (SPLASH)' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, "যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে শিশুরা সবচেয়ে বেশি মানসিক ট্রমার মধ্যে পড়ে। তাদের সেই ট্রমা থেকে বের করে এনে স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিত করা আমাদের সামষ্টিক দায়িত্ব। ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এই 'স্প্ল্যাশ' (SPLASH) উদ্যোগটি সংকটাপন্ন শিশুদের জন্য খেলার ছলে শিক্ষা ও নতুন দক্ষতা অর্জনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। "

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাদের প্রারম্ভিক শৈশব বিকাশ (ECD) নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে মানবিক পরিস্থিতিতে থাকা শিশুদের মৌলিক অধিকার ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে ব্র্যাক এবং লেগো ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিকূল পরিবেশেও শিশুদের জন্য আনন্দঘন শিক্ষার পরিবেশ তৈরি করা এবং তাদের ভবিষ্যৎ দক্ষতার ভিত গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…