logo

সময়: ১২:১৭, সোমবার, ০৬ জুলাই, ২০২৬

২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

Ekattor Shadhinota
০৫ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৪:০৭
photo
স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যেখানেই অবহেলা ও দুর্নীতি দেখা যাবে, সেখানেই চাকরিচ্যুতি করা হবে। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না, সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের প্রশ্রয় দেওয়া হবে না।
মন্ত্রী গতকাল নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা পরিবর্তন করা হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে যেন জনগণের উন্নয়ন হয়, বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায়। মন্ত্রী আরো বলেন, এবারের বাজেট আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের (সদর) সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের (শিবপুর) সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের (রায়পুরা) সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। 
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…