logo

সময়: ১২:১৯, সোমবার, ০৬ জুলাই, ২০২৬

২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

Ekattor Shadhinota
০৫ জুলাই, ২০২৬ | সময়ঃ ০১:৫৪
photo
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

ঢাকা,২৫ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রধানমন্ত্রী এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

এসময় ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করা হয়। পাশাপাশি একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়, যা দিবসটির তাৎপর্য তুলে ধরে।

 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম,এমপি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম স্মারক ডাকটিকিট উন্মোচনের সময় উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
মুহম্মদ জসীম উদ্দিন 
জনসংযোগ কর্মকর্তা 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…