logo

সময়: ০১:১৫, শনিবার, ০৪ জুলাই, ২০২৬

১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নগরীতে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি)- অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল চারঘাট উপজেলার টাংগন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ মদ জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মদ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। এ ছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। রাজশাহীতে রান ফর পদ্মা মিনি ম্যারাথন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির আহ্বান পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী- পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ চুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু

নগরীতে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২

Masud Rana
০৩ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৯:৪০
photo
নগরীতে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে গাঁজা-সহ
দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) রাত সোয়া ১০টায় নগরীর কর্ণহার থানার
ধর্মহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সোনারুল ইসলাম (২৬), সে নগরীর
কর্ণহার থানার বাজিতপুর গ্রামের মোঃ আকাব্বর আলীর ছেলে ও
মোঃ এরশাদ আলী (৪০), সে একই থানার ধর্মহাটা গ্রামের মৃত
আয়েজ উদ্দীনের ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ
কমিশনার (সদর), গাজিউর রহমান।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকের কারবার
চালিয়ে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে
তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…