logo

সময়: ১২:০৪, শনিবার, ০৪ জুলাই, ২০২৬

১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নগরীতে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি)- অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল চারঘাট উপজেলার টাংগন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ মদ জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মদ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। এ ছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। রাজশাহীতে রান ফর পদ্মা মিনি ম্যারাথন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির আহ্বান পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী- পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ চুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু

ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু

Abdul Based
০৩ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৯:১১
photo
ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -
নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৪২) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ পূর্ব বাজার এলাকার সামছু মিয়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পিন্টু ফেনীর পশুরাম উপজেলার গুতমা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু নিজের গ্রামের এলাকার মানুষের থেকে ঋণ ও প্রতারণা করে বেশ কিছু অর্থ হাতিয়ে নেয়। যে কারণে নিজেকে আড়াল করতে গত ১৫ জুন সেনবাগ পূর্ব বাজার এলাকায় সামছু মিয়ার একটি বাসা ভাড়া নেন। দুই দিন পর তিনি সেখানে বসবাস শুরু করেন। বাসার মালিক তার পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে পরে দেবেন বলে জানালেও আর জমা দেননি। বৃহস্পতিবার দুপুরে তিনি বাসার পাশের একটি হোটেলে খাবার খেয়ে বাসায় ফিরে আসেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বাসার মালিক ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওই যুবকের মৃত্যু হয়েছে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…