চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে। গত ২ জুলাই (বৃহস্পতিবার) ২০২৬ খ্রিঃ বিকালে চুয়েট মেডিকেল সেন্টার সংলগ্ন এলাকায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ তারেকুল আলম, উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান এবং উপ-পরিচালক (নিরাপত্তা) জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খান।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে ১০০০ করে ৫ বছরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তাবায়ন করা হচ্ছে এবং চলতি বছর ১০০০ টি বৃক্ষরোপণ করা হবে। উক্ত কর্মসূচির সাথে সমন্বয় করে অত্র বিশ্ববিদ্যালয়ে ‘One Child One Tree‘ কর্মসূচিও এগিয়ে নেয়া হচ্ছে।