logo

সময়: ১১:৫৮, সোমবার, ২৯ জুন, ২০২৬

১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার

Masud Rana
২৯ জুন, ২০২৬ | সময়ঃ ০৯:২৬
photo
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুর থানা এলাকায় 
র‌্যাব-৫, এর অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল 
নোটসহ নায়েব আলী নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে 
র‌্যাব। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

photo


রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর থানার 
হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার এলাকা থেকে তাকে 
গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা 
ট্যাবলেট ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
গ্রেফতার নায়েব আলী, সে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি 
এলাকার কেশরহাট বাজার এলাকা বাসিন্দা।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর 
মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল￾রাজেক।
তিনি জানান, গ্রেফতার নায়েব আলী নিজ এলাকার চিহ্নিত মাদক 
কারবারি। সে দীর্ঘদিন ধরে ভারতীয় সিমান্ত এলাকা থেকে ইয়াবা ও 
জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও 
পাইকারি মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিলো।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় 
নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ 
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে মোহনপুর থানা পুলিশ।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…