Abdul Ohab
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ৫০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার মোট ২৬৫ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ শাহরিয়ার এনাম খাঁন আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ শরিফুল ইসলাম সৌরভ এমওডিসি, মোঃ নিজাম উদ্দিন মজুমদার এমটিইপিআই, ডাঃ আফসানা আক্তার মেডিকেল অফিসার, ডাঃ মোশারফ হোসেন মেডিকেল অফিসার, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ স্বাস্থ্যকর্মীগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চক্রবর্তী জানান, এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ২৬৫টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উল্লেখ্য আজ যেসব শিশু বাদ পড়বে তাদের কাল (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাপসুল খাওয়ানো হবে।