logo

সময়: ১২:১৫, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

Masud Rana
২২ জুন, ২০২৬ | সময়ঃ ১০:১০
photo
রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ফাহিম (২০)
নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত সোয়া ১১টার দিকে নগরীর বোয়ালিয়া
থানার পঞ্চবটি শেখের চক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার নারী মাদক
কারবারী মোসাঃ বিনা বেগম (৫৪) পালিয়ে গেছে। এ সময়
ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে বিনা
বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫
হাজার ১০০ টাকা, দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল
ফোন জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ ফাহিম (২০), সে নগরীর বোয়ালিয়া থানার
পঞ্চবটি শেখের চক এলাকার মোঃ জাফরের ছেলে ও পলাতক মোসাঃ
বিনা বেগম, সে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার ফাহিম ও পলাতক বিনা বেগম দীর্ঘদিন
ধরে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করা হয়েছে। একই সাথে পলাতক বিনা বেগমকে গ্রেফতারে
পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…