আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -নোয়াখালীতে সোনাপুর কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ শাহজাহান। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ রোববার (২১ জুন ২০২৬) সোনাপুর কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও বিএমটি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও পরীক্ষায় সফলতা কামনা করেন।
সোনাপুর কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।