হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের দিয়ে অন্য পরীক্ষার্থীর পরীক্ষার খাতা মূল্যয়ন করালেন বিএসএসি শিক্ষক কিশোর মোহন রায়।
এ ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় হলেও ব্যাবস্থা নেননি প্রশাসন।
ঘটনায়টি উপজেলার মীরগঞ্জ হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে।
রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ডিজিটাল শ্রেনী কক্ষে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কিশোর মোহন
(বিএসসি) একই বিদ্যালয়ের দুই এসএসসি পরিক্ষার্থী যুগল চন্দ্র নাথ ও সিয়ামকে দিয়ে গণিত খাতা মূল্যয়ন করাছে। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে তিনি সব খাতা মূল্যয়ন করা বন্ধ করতে বলেন তাদের।
এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কাছে ২৫০ টি এসএসসি গনিত পরিক্ষার্থীর খাতা রয়েছে। এ খাতা গুলো টেংগনমারি স্কুলের। আমি শিক্ষার্থীদের দিয়ে খাতা কাটাচ্ছি না খাতার গোল ঘর পুরন করে নিচ্ছিলাম। এ ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যয়ন করা কতটা সঠিক। এতে পরিক্ষার্থীদের ফলাফল খারাপ হতে পারে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ ব্যাপারে মীরগঞ্চ হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ছাত্রদের দিয়ে এস এস সি পরীক্ষার খাতা ওনি মূল্যায়ন করতে পারেন না। এটা করে থাকলে সেটা অন্যায় করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসরাফুজ্জামান জানান,পাবলিক পরিক্ষার খাতা সংশ্লিষ্ট ব্যাক্তি ছাড়া কেউ মূল্যয়ন করতে পারবে না। যদি কেউ করে থাকে সেটা শাস্তি যোগ্য অপরাধ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন বিষয়টি দেখতেছি।