logo

সময়: ০২:১২, সোমবার, ২৫ মে, ২০২৬

১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ

Ekattor Shadhinota
২৪ মে, ২০২৬ | সময়ঃ ০৫:৪৪
photo
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ

কোল ফেইস বোনাসের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-এর শ্রমিকরা।

শনিবার (২৩ মে) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা খনি-এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে শ্রমিকদের পক্ষ থেকে খনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। এসময় ছয় সদস্যের শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রাহেনুল ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদের আগে শ্রমিকদের বোনাস পরিশোধ না করা হলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না। প্রয়োজনে শ্রমিকরা খনিতেই ঈদ করবেন।
সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি অভিযোগ করে বলেন, পেট্রোবাংলার কিছু কর্মকর্তার কারসাজির কারণে প্রায় দেড় কোটি টাকার বোনাস আটকে রাখা হয়েছে। তিনি জানান, গত জানুয়ারিতে খনির ভূগর্ভস্থ ১৪০৬ নম্বর কোল ফেইসের কয়লা উত্তোলন শেষ হলেও এখনো শ্রমিকদের কোল ফেইস বোনাস দেওয়া হয়নি। প্রতিটি কোল ফেইসের কয়লা উত্তোলন শেষে প্রায় ১ হাজার ৩০০ শ্রমিককে জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা করে বোনাস দেওয়া হতো। তবে সম্প্রতি এ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক রহেনুর রহমান এবং আন্দোলন পরিচালনা কমিটির সদস্য সচিব আশরাফুল আলম।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম বলেন, শ্রমিকদের বোনাস প্রদানের জন্য তিনি পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে সুপারিশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ সংকটের সমাধান হবে। আইনগত জটিলতার কারণে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সাময়িকভাবে কোল ফেইস বোনাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল বলেও জানান তিনি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…