logo

সময়: ১২:৩৬, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

Masud Rana
২৩ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১০:১৯
photo
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সীমান্তে পৃথক বিশেষ অভিযান
চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)। এ সময় মাদক চোরাচালানের অভিযোগে এক যুবককে
গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে
পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ১
বিজিবির অধীন খানপুর বিওপি’র একটি আভিযানিক দল নগরীর কাটাখালী
থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদসহ
মোঃ শান্ত শেখ (২০) নামে এক যুবককে গ্রেফতার করে।
গ্রেফতার শান্ত শেখ নগরীর উপকণ্ঠ দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের
মোঃ হান্নান শেখের ছেলে।
জব্দকৃত ভারতীয় মদ ও গ্রেফতারকৃত আসামিকে কাটাখালী থানায় হস্তান্তর
করা হয়েছে বলে জানায় বিজিবি।
এদিকে, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে চারঘাট বিওপি’র একটি
টহল দল চারঘাট থানার সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত
অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা চারঘাট থানায়
জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের
অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…