Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল
ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় বোয়ালিয়া থানার
শেখেরচক পাঁচানী এলাকা থেকে সাজ্জাদকে ও বুধবার (২২ এপ্রিল) দুপুর
১টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে আলালকে
এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শাহমখদুম থানার ভূগরইল (শিহাবের মোড়) এলাকা
থেকে শোভনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলো: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শেখের
চক (বিহারী বাগান) গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ
মোস্তাকুর রহমান সাজ্জাদ (২৭), কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া
গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ খালিদ হাসান মিলু ওরফে
আলাল (২৫) এবং শাহমখদুম থানার ভূগরইল (শিহাবের মোড়) গ্রামের মোঃ
আজাদ আলীর ছেলে কাউসার আহম্মেদ শোভন (২৪)।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ
কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে। উল্লেখ্য, গ্রেফতার আসামি শোভনের বিরুদ্ধে নগরীর শাহমখদুম
থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে।