logo

সময়: ০৭:২৮, রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬

২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

*মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাহাদৎ হোসেন (৩৬)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

Ekattor Shadhinota
০৪ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১০:৫১
photo
*মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাহাদৎ হোসেন (৩৬)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ একটি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাহাদৎ হোসেন (৩৬)’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে।

  গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৪/০৪/২০২৬ খ্রিঃ মূলে আনুমানিক ১৩.০০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি *মোঃ সাহাদৎ হোসেন (৩৬)*, পিতা- মৃত ইউসুব শেখ, সাং- দক্ষিণ গোপীনাথপুর, থানা- সালথা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

  গ্রেফতারকৃত মোঃ সাহাদৎ হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জিআর-৮৮/১৮, ধারা- ১৯(১) এর ৯(ক)/৯(খ) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ অনুযায়ী ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…