logo

সময়: ০৩:০৯, শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬

২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চারঘাটে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ, পলাতক দুই কারবারি

Masud Rana
০৩ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৯:৪২
photo
চারঘাটে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ, পলাতক দুই কারবারি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল
পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। তবে ঘটনায় জড়িত দুই কারবারি ধাওয়া
খেয়ে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনগত রাত ১২টায় রাজশাহী
ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি’র
চারঘাট থানার সিপাহীপাড়া আমবাগান থেকে এসব মালামালা
জব্দ করা হয়। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া প্যাকেট থেকে ১৫
হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
শুক্রবার বিকালে বিজিবি-১, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ
তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্য রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া
হয়েছে।
পালিয়ে যাওয়া কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…