logo

সময়: ০২:৪০, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কুশিয়ারা ভাঙনে বিলিন হয়ে যাচ্ছে মেদা বাজার

Ekattor Shadhinota
৩০ মার্চ, ২০২৬ | সময়ঃ ০৯:৩৬
photo
কুশিয়ারা ভাঙনে বিলিন হয়ে যাচ্ছে মেদা বাজার

শিব্বীর আহমদ তালুকদারঃ-

সুনামগঞ্জ এর শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন এর মেদা বাজার আজ বিলিন হয়ে যাওয়ার পথে। সরেজমিনে মেদা বাজারে গিয়ে দেখা যায় কুশিয়ারার ভাঙনে মেদা বাজারের আশপাশের জায়গা বিলিয়ে যাচ্ছে কুশিয়ারা নদীর তলদেশে।

 

স্হানীওরা জানায় বাজার হওয়ার পর থেকে কুশিয়ারা নদীর ভাঙনে শিকার হচ্ছে এই মেদা বাজারটি। মেদা বাজারের অনেক জায়গা কুশিয়ারা ভাঙনে বিলিন হয়ে গেছে। এভাবে ভাঙতে থাকলে হয়তো একদিন এই বাজার টি থাকবে না।

 

বাজার ও আশপাশের জায়গা রক্ষার জন্য সরকারি ভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন। সরকারি উদ্যোগ ছাড়া বাজার ও আশপাশের জায়গা রক্ষা করা এলাকার কারো পক্ষে রক্ষা করা সম্ভব নয়।

 

স্হানীও লোকজনের দাবি সরকারি ভাবে রক্ষা করার উদ্যোগ নিলে হয়তো মেদা বাজার ও আশপাশের জায়গা রক্ষা করা সম্ভব।

কুশিয়ারা নদীর ভাঙনে এলাকার লোকজন এর অনেক ক্ষতি হয়েছে কারো দোকানের ভিটা হারাতে হয়েছে, কারো হারাতে হয়েছে জমি।

সরকারি উর্দতন কর্তৃপক্ষের কাছে এলাকা বাসীর অনুরোধ মেদা বাজারটি রক্ষার্থে তারা যেন এগিয়ে আসেন।হয়তো তাদের উদ্যোগে ধ্বংস হয়ে যাওয়ার পথে মেদা বাজার টি রক্ষা পেতে পারে। 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…