logo

সময়: ০২:৫৪, রবিবার, ১৫ মার্চ, ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু

Masud Rana
১৪ মার্চ, ২০২৬ | সময়ঃ ১১:১৪
photo
রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের
নবনিযুক্ত প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
নিয়োগের খবর প্রকাশ্যে আসার পরই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা
জানিয়েছেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল
আলম মিলু।
শুভেচ্ছা বার্তায় মিলু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখি,
সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক
হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের।
আগামী দিনে রাজশাহী মহানগরীকে সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে
গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তার প্রতি সার্বিক
সহযোগিতা সবসময় থাকবে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল
কামনা করছি।
স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার
বিভাগ সিটি করপোরেশন-১ থেকে শনিবার (১৪ মার্চ) একটি
প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে রাজশাহী সহ মোট পাঁচটি
সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করা
হয়েছে। অন্য চারটি সিটি কর্পোরেশন হল বরিশাল, ময়মনসিংহ,
রংপুর ও কুমিল্লা।
মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের
আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগর বিএনপির
নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…