logo

সময়: ০৩:০২, রবিবার, ১৫ মার্চ, ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ

Masud Rana
১৪ মার্চ, ২০২৬ | সময়ঃ ১১:০৯
photo
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্তে
অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ করেছে
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত সোয়া ২টায় উপজেলার মুক্তারপুর
এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার পিস এলইডি
লাইট জব্দ করা হয়।
শনিবার বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি
থেকে পাঠানো এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শনিবার গভীর রাতে ইউসুফপুর বিওপি’র
একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে , চারঘাট
উপজেলার মুক্তারপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা
চোরাচালান পণ্য বাংলাদেশে পাচার করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ হাজার পিস
ভারতীয় এলইডি লাইট জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের
পেয়ে মালামাল ফেলে ভারতের দিয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারীকে
আটক করা সম্ভব হয়নি।
শনিবার জব্দকৃত করা মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া
হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…