logo

সময়: ০১:০২, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু

Masud Rana
০২ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:৪৫
photo
বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনের 
ধানের শীষ প্রতীকের প্রার্থী মো মিজানুর রহমান মিনু’র বিশাল 
গণসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। নির্বাচনী 
প্রচারের অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় মহানগরীর 
গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন ও মানুষের সঙ্গে সরাসরি সংলাপের 
মাধ্যমে তিনি ভোট প্রার্থনা করেন।
গণসংযোগটি নগরীর হাতেম খাঁ ছোট মসজিদ এলাকা থেকে 
শুরু হয় এবং এরপর তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে 
গণসংযোগ করেন।
শেষ পর্যন্ত মিজানুর রহমান মিনু ৮, ১০ ও ১১ নং ওয়ার্ডের 
প্রতিটি অলিগলি, পৌরসভার সড়ক, বাজার এবং ব্যবসা 
প্রতিষ্ঠানে গিয়েছেন। এ সময় তিনি সাধারণ মানুষ ও 
ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের 
শীষ প্রতীকে ভোট দেয়ার আবেদন করেন।
স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন, গণসংযোগে মানুষদের 
মধ্যে ভালো সাড়া পেয়েছেন প্রার্থী। অনেকেই হাতে হাত 
ঝাপটিয়ে শ্লোগান দেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানাতে 
মন্তব্য করেন।
রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করতে 
তিনি আগামী দিনগুলোতে আরও বিভিন্ন এলাকায় গণসংযোগ, 
পথসভা ও কর্মী সম্মেলনের কর্মসূচি পালন করবেন বলে দলের স্থানীয় 
নেতাকর্মীরা জানান।
মিজানুর রহমান মিনু গণসংযোগ শেষে জানান, জনগণের 
দাবিই আমার নীতি এবং আমি আশাবাদী, ধানের শীষ প্রতীক 
পাওয়ার মাধ্যমে আমি জনগণের সমর্থন পাবো। 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…