logo

সময়: ১২:৪৪, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

Ekattor Shadhinota
২৬ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:২৮
photo
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে পাকিস্তান সরকারের প্রকাশিত কয়েকটি ছবিতে এ সাক্ষাতের বিষয়টি সামনে আসে।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

বুধবার দিবাগত রাত ১২টার পর পাকিস্তান সরকারের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

প্রকাশিত ছবির একটিতে বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে হাত মেলাতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। পরবর্তী ছবিগুলোতে প্রতিনিধিদলের অন্য সদস্যদের সঙ্গেও তার করমর্দনের দৃশ্য রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…