logo

সময়: ১২:৪৩, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আটক

Ekattor Shadhinota
২৩ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:২০
photo
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আটক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে তিনি উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেত্রীকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…