logo

সময়: ০২:০৫, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

সেরা অভ্যন্তরীণ লাউঞ্জের গোল্ড অ্যাওয়ার্ড পেল এমটিবি এয়ার লাউঞ্জ

Ekattor Shadhinota
১৮ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৫:১১
photo
সেরা অভ্যন্তরীণ লাউঞ্জের গোল্ড অ্যাওয়ার্ড পেল এমটিবি এয়ার লাউঞ্জ

দেশের এভিয়েশন ও পর্যটন খাতের মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’-এর ১১তম আসরে বাংলাদেশের সেরা অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জ (Best Domestic Airport Lounge in Bangladesh) ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-র অঙ্গপ্রতিষ্ঠান এমটিবি এয়ার লাউঞ্জ।  
দেশের শীর্ষস্থানীয় এভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘দ্য বাংলাদেশ মনিটর’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এভিয়েশন খাতের বিভিন্ন সেবা ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হয়। নিয়মিত আকাশপথের যাত্রীদের অনলাইন ভোট এবং বিশিষ্ট বিচারকমণ্ডলীর নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে এই বিজয়ীদের নির্বাচন করা হয়।  
গত ৮ নভেম্বর ২০২৬ রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী।  
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)’র পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অপারেটিং অফিসার (সিওও) মোঃ বখতিয়ার হোসেন এবং এমটিবি এয়ার লাউঞ্জ ও ব্র্যান্ডের প্রধান মোঃ রজার ইবনে আজাদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন।  
দেশের সেরা এই স্বীকৃতি সম্পর্কে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অপারেটিং অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, "আমাদের সম্মানিত গ্রাহক ও কার্ডহোল্ডারদের জন্য ভ্রমণ অভিজ্ঞতা আরও আরামদায়ক ও প্রিমিয়াম করার আমাদের নিরলস প্রচেষ্টারই স্বীকৃতি এটি। দেশের সেরা অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জ হিসেবে এই গোল্ড অ্যাওয়ার্ড প্রাপ্তি ব্যাংকিং সেবার পাশাপাশি বিশ্বমানের আতিথেয়তা প্রদানে আমাদের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। "
এমটিবি এয়ার লাউঞ্জ দেশের প্রধান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশ্বমানের লাউঞ্জ সুবিধা, দ্রুতগতির ইন্টারনেট, সুস্বাদু খাবার ও বিশেষ অতিথিসেবা নিশ্চিত করে আসছে, যা বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…