logo

সময়: ১১:৪০, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

Masud Rana
১১ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:১৭
photo
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযান মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় পাঁচজন, অন্যান্য মামলায় নয়জন এবং চারজন মাদক সেবী ও দুইজন মাদক কারবারী রয়েছে। দুই মাদক কারবারী ও চার মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), নগরীর বেলপুকুর, কাটাখালী, মতিহার, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: নাজমুল (৩৪), ছাদেক আলী (৪৯), আলী হাসান মোঃ মুজাহিদ (২০), মোঃ এজাজুল (৪০), আরাফাত হোসেন (১৯) ও জুবায়ের হোসেন ওহি (২১)।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিচত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান গ্রেফতার নাজমুলের কাছ থেকে ১৩টি ইয়াবা এবং ছাদেক আলীর কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। অন্য চারজনকে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…