logo

সময়: ১২:৪১, মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ খবর

এমটিবি ও সমাধানের যৌথ উদ্যোগে প্রথম 'জি-পে' প্রিপ্রেইড কার্ড চালু

Ekattor Shadhinota
০৩ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৪০
photo
এমটিবি ও সমাধানের যৌথ উদ্যোগে প্রথম 'জি-পে' প্রিপ্রেইড কার্ড চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং সমাধান সার্ভিসেস লিমিটেড যৌথভাবে সমাধান-এর ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ‘জি-পে’ (gpay)-এর গ্রাহকদের জন্য দেশের প্রথম কো-ব্র্যান্ডেড ‘টাকা পে’ প্রিপেইড কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে জি-পে গ্রাহকরা আরও সহজ ও সুবিধাজনকভাবে দৈনন্দিন আর্থিক লেনদেন কার্ডের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।  
‘এমটিবি জি-পে কো-ব্র্যান্ডেড টাকা পে প্রিপেইড কার্ড’-টির মাধ্যমে একজন জি পে গ্রাহক যেকোনো সময় তাৎক্ষণিকভাবে তাঁদের ওয়ালেটে থাকা অর্থ ব্যবহার করতে পারবেন। দ্রুত লেনদেনের জন্য কার্ডটিতে রয়েছে কন্টাক্টলেস প্রযুক্তি, যা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) নামে পরিচিত। গ্রাহকদের সুবিধার্থে কার্ডটির আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। ফলে ব্যাংকের কোনো শাখায় না গিয়েই গ্রাহকরা জি-পে মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই উদ্যোগ বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে অবদান রাখবে।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, জি-পে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, সমাধান সার্ভিসেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং বাংলাদেশ ব্যাংক, সমাধান সার্ভিসেস লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…