logo

সময়: ১২:০১, মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ খবর

আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের মাঝেও অটুট চীন ও পেরুর কৌশলগত সম্পর্ক

Ekattor Shadhinota
০৩ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৪৫
photo
আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের মাঝেও অটুট চীন ও পেরুর কৌশলগত সম্পর্ক

দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে, ২ নভেম্বর (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।

​শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, চীন ও পেরু পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৫ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির নানান পরিবর্তন সত্ত্বেও, দুই দেশের সম্পর্কের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা দিন দিন দৃঢ় হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে। দীর্ঘকাল ধরে ‘এক-চীন নীতি’ মেনে চলায় পেরু প্রশংসার যোগ্য।

​তিনি বলেন, দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি পয়লা নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এটি চীন-পেরু অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মান ও সক্ষমতা আরও উন্নত করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা যায়।

​তিনি আরও বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তিকে নতুন সূচনা হিসেবে নিয়ে, প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির সঙ্গে যৌথভাবে কাজ করে, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে এবং দুই দেশের জনগণের আরও কল্যাণ নিশ্চিত করতে তিনি আগ্রহী।

​অন্যদিকে, প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, দুই দেশ যৌথভাবে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার একটি দৃঢ় বন্ধন গড়ে তুলেছে। দুই দেশের জনগণের দীর্ঘকালের ঐতিহ্যবাহী বন্ধুত্ব থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিনিয়ত শক্তি অর্জন করছে এবং সার্বিক কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর আওতায় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হচ্ছে।

​তিনি আরও বলেন, পেরু দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ মেনে চলবে। পাশাপাশি, চীনের সঙ্গে রাজনৈতিক সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী তাঁর দেশ।

​সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…