logo

সময়: ০১:২৯, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Ekattor Shadhinota
১৭ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০২:২৫
photo
ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিনযোগ্য এই আদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এই নির্দেশ দেন ভারতের আদালত।

দক্ষিণ পূর্ব দিল্লির প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই পরোয়ানা জারি করেন। তিনি আগামী ৩১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং বিস্তারিত আদেশের অপেক্ষা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

বিকাশ সংষ্কৃত্যায়ন নামক এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে। সংষ্কৃত্যায়নের অভিযোগ অনুযায়ী, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছিলেন।

সাধারণত জার্মানি বা অস্ট্রিয়ায় বসবাসকারী ধ্রুব রাঠি বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এবং বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিরুদ্ধে আয়োজিত ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিতে ভারতে অবস্থান করছেন। এর আগে ১২ অক্টোবর হরিয়ানার গুরগাঁওয়ের ঠিকানায় সমন পাঠানো হলেও তা কার্যকর না হওয়ায় আদালত তারিখ এগিয়ে এনে নতুন পরোয়ানা জারির পদক্ষেপ নেয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…