সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মার্কিন সরকারি কর্মীদের জন্য নতুন নিরাপত্তা বিধিনিষেধ জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের চিফ অব মিশনের বিশেষ অনুমতি নিতে হবে।
দূতাবাস মার্কিন নাগরিকদের জানিয়েছে, বিমানবন্দরে নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। এছাড়া আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে, ফ্লাইট বাতিল হতে পারে বা ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটতে পারে। তাই বিমানবন্দর ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং ফ্লাইটের হালনাগাদ তথ্য সরাসরি এয়ারলাইনের কাছ থেকে জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মার্কিন সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইলের (প্রায় ৩২ কিলোমিটার) মধ্যে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জিজান, আসির, নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে যেতে হলেও তাদের আলাদা অনুমতি নিতে হবে। সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মার্কিন সরকারি কর্মীদের জন্য নতুন নিরাপত্তা বিধিনিষেধ জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের চিফ অব মিশনের বিশেষ অনুমতি নিতে হবে।
দূতাবাস মার্কিন নাগরিকদের জানিয়েছে, বিমানবন্দরে নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। এছাড়া আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে, ফ্লাইট বাতিল হতে পারে বা ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটতে পারে। তাই বিমানবন্দর ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং ফ্লাইটের হালনাগাদ তথ্য সরাসরি এয়ারলাইনের কাছ থেকে জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মার্কিন সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইলের (প্রায় ৩২ কিলোমিটার) মধ্যে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জিজান, আসির, নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে যেতে হলেও তাদের আলাদা অনুমতি নিতে হবে।