logo

সময়: ০৬:৫৬, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আলাউদ্দিন আলো

Abdul Based
১০ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০৩:২৯
photo
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আলাউদ্দিন আলো

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী :
বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী মো. আলাউদ্দিন (আলো) রেজিস্ট্রেশন বিভাগের কর্মচারীদের অধিকার আদায় ও কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি বর্তমানে নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রেজিস্ট্রেশন বিভাগের কর্মচারীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে জানা গেছে। অফিস পরিচালনায় পেশাগত দক্ষতা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের নেতৃত্বে থেকে তিনি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সহকর্মীরা। সহকর্মীদের ভাষ্য, হাজী মো. আলাউদ্দিন (আলো) অত্যন্ত বিনয়ী, ধার্মিক ও সৎ ব্যক্তি হিসেবে কর্মচারীদের কাছে পরিচিত। তার নেতৃত্বে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি আরও গতিশীল হবে এবং কর্মচারীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…