logo

সময়: ০২:৪৯, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

Masud Rana
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:২১
photo
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর কাটাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর করা রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…