logo

সময়: ০৯:৫১, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ খবর

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

Ekattor Shadhinota
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০৬:০৩
photo
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

এনসিসি ব্যাংক স¤প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন উত্তরার সোনারগাঁও জনপথ রোড, টঙ্গী চেরাগ আলী বাস স্ট্যান্ড সংলগ্ন সিরামিক মার্কেট ও সাভার নিউ মার্কেটের প্রায় ২০০টি খুচরা মার্চেন্টে বাংলা কিউআর চালুর মাধ্যমে এ সেবার শুভ উদ্বোধন করেন। এই পরিষেবা চালু হওয়ায় ওই এলাকার ছোট ব্যবসায়ী, দোকানমালিক ও সাধারণ ক্রেতারা নগদ নির্ভরতা কমিয়ে শুধু কিউআর কোড স্ক্যান করেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। ফলে লেনদেন যেমন দ্রুত ও নিরাপদ হবে, তেমনি প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ডও সংরক্ষিত থাকবে।

এসময়,  ব্যাংকের  উপ—ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, এসইভিপি (করপোরেট ব্যাংকিং) মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি ও  হেড অব অপারেশনস্ এ. কে. এম. জাহিদুল আলম, এসভিপি ও আউটস্কার্ট ঢাকা অঞ্চলের প্রধান  মোঃ জসিমউদ্দিন, এসভিপি ও  হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন,  এসভিপি ও হেড অব আইসিটি মোঃ সাজ্জাদুল ইসলাম, ভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল মোঃ আনিসুর রহমান মজুমদার, হেড অব রিটেইল বিজনেস ইউনিট, ডিএফএস বিজনেস অ্যান্ড বাংলা কিউআর এস. এম. তানভীর হাসানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করেই খুব সহজে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে মার্চেন্টরা একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হবেন। এতে নগদ টাকা বহন ও ব্যবহারের ঝুঁকি যেমন কমবে, তেমনই প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ডও থাকবে নথিভুক্ত।

এ প্রসঙ্গে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “বাংলা কিউআর চালুর মাধ্যমে এনসিসি ব্যাংক দেশের ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও সুলভ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও খুচরা মার্চেন্টদের ডিজিটাল লেনদেনের মূলস্রোতে আনা আমাদের অন্যতম অগ্রাধিকার। বাংলা কিউআর এমন একটি আন্তঃব্যাংক পেমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহকরা নির্বিঘ্নে ও সুরক্ষিতভাবে লেনদেন করতে পারবেন এবং মার্চেন্টরাও একটি সাধারণ কিউআর ব্যবস্থার মাধ্যমে নানা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। সোনারগাঁও জনপথ রোড, টঙ্গী মার্কেট ও সাভার নিউ মার্কেটে এই সেবা চালু আমাদের ডিজিটাল ব্যাংকিং স¤প্রসারণের ধারাবাহিকতারই প্রতিফলন। ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও খুচরা বাজারগুলোতেও এই সেবার আওতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।”

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…