logo

সময়: ০৯:৪৬, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

Ekattor Shadhinota
০২ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০২:৪৭
photo
রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

দেশের রপ্তানি খাতকে আরও বহুমুখী ও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’—এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।


আল—আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ.কে.এম. নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।


বাংলাদেশের রপ্তানি খাত প্রধানত তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল। রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণের মাধ্যমে পাট, চামড়াসহ সম্ভাবনাময় খাতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা গেলে রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার এই বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমটি গঠন করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল—আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ—ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আবু আলম মোহসিন, যুগ্ম পরিচালক সজিব কুমার দাস ও সহকারী পরিচালক নূরুননাহার কেমি উপস্থিত ছিলেন।
রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের সম্ভাবনাময় রপ্তানিমুখী খাতের উন্নয়ন, নতুন রপ্তানি পণ্য ও বাজার সৃষ্টির পাশাপাশি দেশের সামগ্রিক রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…