logo

সময়: ০৭:৪০, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মৎস্য খামারি আলাউদ্দিনের জাতীয় মৎস্য পদক‎অর্জন

Abdul Based
২০ আগস্ট, ২০২৬ | সময়ঃ ০৭:০১
photo
মৎস্য খামারি আলাউদ্দিনের জাতীয় মৎস্য পদক‎অর্জন

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদান ও মৎস্য খাতে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৬ এর স্বর্ণপদক অর্জন করেছে নোয়াখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান ও মৎস খামারী আলা উদ্দিন ফিসারিজ।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে এই পদক বিতরণ করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলা উদ্দিন এর হাতে এই সম্মাননা তুলে দেন।

‎​মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সঠিক সরবরাহ এবং আধুনিক মাছ চাষ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে।  

২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরের মোট ১৭.৬ হেক্টর জলমগ্ন এলাকায় গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ (১ কোটি ৯৮ লাখ) কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। ​খামারটিতে বর্তমানে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন মোট ৯৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

‎​উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, গুণগতমানের পোনা সরবরাহ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিষ্ঠানটিকে স্বর্ণপদকের পাশাপাশি ৫০ হাজার টাকার প্রাইজমানি ও ব্যাংক চেক প্রদান করে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…