logo

সময়: ০৩:৩০, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৩০ অপরাহ্ন

সর্বশেষ খবর

রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি

Ekattor Shadhinota
২৮ জুলাই, ২০২৬ | সময়ঃ ১০:৫০
photo
রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার প্রাণকেন্দ্রে তিন দিনের ব্যবধানে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ি দুটি রামগড় থানা থেকে প্রায় ৩০০ গজ দূরে অবস্থিত। একটি বাড়ির ছাদের নির্মাণাধীন রড কেটে নেওয়া হয়েছে। অন্য বাড়ি থেকে বৈদ্যুতিক তার, সিলিং ফ্যান, বাতি ও অন্যান্য আসবাবপত্র চুরি হয়েছে।

ভুক্তভোগীদের একজন রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল হাই । তিনি বলেন, কয়েক দিনের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর বাড়ির ছাদের রড কেটে নিয়ে গেছে।

আব্দুল হাই বলেন, ঘরের ছাদ থেকে রড চুরি হতে দেখে আমি হতবাক হয়েছি। বিষয়টি থানায় জানিয়েছি।

অপর চুরির ঘটনাটি ঘটেছে সাংবাদিক বেলাল হোসাইনের ভাড়া বাসায় । ঘটনার সময় তাঁর ভাড়াটিয়া বাসায় ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাসার ভেতরে ঢুকে বৈদ্যুতিক তার, সিলিং ফ্যান, বাতিসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়।

সাংবাদিক বেলাল হোসাইন বলেন, আমার ভাড়াটিয়া ওই সময় বাসায় ছিলেন না। দুর্বৃত্তরা এ সুযোগে ঘরে ঢুকে বৈদ্যুতিক তার, সিলিং ফ্যান, বাতি ও বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।

বেলাল হোসাইনের দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি এর আগেও তাঁর ভাড়াটিয়াকে বাসা ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে ভয়ভীতি দেখিয়েছিলেন বলে জানান। চুরির ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখার জন্য পুলিশকে জানিয়েছেন তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…