logo

সময়: ০২:১৫, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নগরীতে মাদক কারবারী গ্রেফতার দুই

Masud Rana
১৮ মে, ২০২৬ | সময়ঃ ১০:১৪
photo
নগরীতে মাদক কারবারী গ্রেফতার দুই

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে
দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ১৭ মে দিবাগত রাত ২টার দিকে বোয়ালিয়া থানার আলুপট্টি
ঘোষপাড়া ও মতিহার থানার বামনশিখড় এলাকা ও চন্দ্রিমা থানা এলাকায়
অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২
পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আলাউদ্দিন (৪৫), সে চন্দ্রিমা থানার শিরোইল
কলোনী এলাকার মৃত শামসুদ্দিন প্রামানিকের ছেলে, মোঃ ওমর ফারুক (২৬),
সে নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা আমবাগান এলাকার মোঃ আবুল
কালাম আজাদের ছেলে।
আরএমপি সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে
তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…