logo

সময়: ১১:৪৬, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি -আহমেদ আযম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ১ম ধাপে পে স্কেল বাস্তবায়ন করতে হবে আন্ত:বিশ্ববিদ্যালয় গাড়ি চালক ফেডারেশনের মহাসচিব ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য)

ঐশ্বরিয়া না থাকলে খাবার জোটে না অভিষেকের! 

Ekattor Shadhinota
১৩ এপ্রিল, ২০২২ | সময়ঃ ১১:২০
photo
ঐশ্বরিয়া না থাকলে খাবার জোটে না অভিষেকের! 

বিনোদন ডেস্ক:-  ঐশ্বরিয়া রাই বচ্চন না থাকলে নাকি না খেয়েই থাকতে হয় অভিষেক বচ্চনকে! তবে বাড়িতে নয়, কোনও হোটেলে থাকলেই এমন হয়। অভিষেক নাকি হোটেলের রুম সার্ভিসে ফোন করে খাবার অর্ডার করতে পারেন না।
আর সেই কাজ যত্ন নিয়ে করে তার বউ ঐশ্বরিয়া।  
সম্প্রতি এক সাক্ষাৎকারের গোপন কথা ফাঁস করেন জুনিয়র বচ্চন। সেখানে অভিষেক জানান, অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে তার অদ্ভুত লাগে। তাই সেই কাজটা ঐশ্বরিয়াকে করতে হয়! সেই ফোন করে অভিষেকের জন্য খাবার অর্ডার করে দেয়।  
এই অভিনেতা জানান, তিনি এতটাই লজ্জিত বোধ করেন যে হোটেলের লবিতে পা রাখতেও চান না প্রোমোশনাল ইভেন্টের সময়, যদি না কেউ তাকে রাস্তা দেখানোর জন্য থাকে।
অভিষেক জানান, শুটিং সেটে কাজ করার জন্য তার ইতিবাচক পরিবেশ প্রয়োজন হয়। তিনি বলেন, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি হোটেলে বসে আছি প্রেস ট্যুরের জন্য। কেউ যদি না থাকে আমি একা লবিতে যেতে পারব না। আমার পাশে কাউকে একটা দরকার যে আমাকে রাস্তা দেখিয়ে দেবে
তিনি আরও বলেন, আমার কিছু অদ্ভুত স্বভাব আছে। আউটডোর থাকলে আমার বউ আমাকে বিকেলে ফোন করে জানতে চাইবে, ‘তোমার দিন কেমন কাটল?’ এরপর ও যখন বলবে ‘তুমি খেয়েছ’, আমি উত্তর দেই ‘না’। ও জানতে চায়, ‘আচ্ছা, তুমি কি খেতে চাও বলো?’ তারপর ও আমার জন্য খাবার অর্ডার করে দেয়।  
ঐশ্বরিয়া জানে ও ফোন না করলে আমি না খেয়েই থাকব। আমার এই সমস্যাটা আছে। আমি অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারি না- যোগ করেন অভিষেক।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…