Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্তবর্তী এলাকায়
পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল
ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে
অভিযানের সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা
সম্ভব হয়নি।
শুক্রবার (৬ মার্চ) বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে
নগরীর কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় পদ্মা নদীর চরের
ঝাউ বনের মধ্যে অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই সময় চারঘাট থানার ঝিকরা এলাকার একটি আমবাগানে
তল্লাশি চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া একই দিন দুপুর সোয়া ২টায় গোদাগাড়ী উপজেলার
খোলাবোনা এলাকায় পদ্মা নদীর পাড়ের ঝাউ বাগানে অভিযান চালিয়ে
২৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে
সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।