logo

সময়: ১০:১২, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং জনস্বাস্থ্য বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উন্নয়ন প্রকল্পের যেকোনো দুর্নীতির গলা টিপে ধরব : ড. মাসুদ এমপি মানবতার কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন- মিয়া গোলাম পরওয়ার রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন

দুধ-লাউয়ের ককটেল

Ekattor Shadhinota
০৪ মার্চ, ২০২১ | সময়ঃ ০২:৩৩
photo
...

উপকরণ

লাউ কুচি করা ১ কাপ, সাদা রসগোল্লা আধা কেজি, কলা ২টা, দুধ দেড় লিটার, আপেল ২টা, খেজুর গুড় ১ কাপ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, চায়না গ্রাস ১ মুঠ, কিশমিশ ২ টেবিল চামচ, স্ট্রবেরি জেলো ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালিঃ
লাউ সেদ্ধ করে পানি ঝরিয়ে ২ টেবিল চামচ ঘি দিয়ে ২-৩ মিনিট ভেজে রাখুন। ১ কাপ খেজুরের গুড় দিয়ে দুধ জ্বাল দিয়ে ঘন করে ২ কাপের মতো করে নিন। চায়না গ্রাস ১ কাপ পানি দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানিসহ মৃদু আঁচে চুলায় রেখে গলিয়ে নিন। এবার জেলো দিয়ে গুলে একটি কাপে রেখে জমিয়ে নিন। কলা ও আপেল কিউব করে কেটে ১ টেবিল চামচ চিনি দিয়ে মাখিয়ে রাখুন। এবার পরিবেশন পাত্রে কলা, আপেল, লাউ, পেস্তা বাদাম কুচি ও কিশমিশ পর্যায়ক্রমে সাজিয়ে নিন। তাতে রসগোল্লার রস ঝরিয়ে ভেঙে ভেঙে দিন। সব শেষে ঘন দুধ ঢেলে হালকাভাবে নেড়ে দিন। জমানো জেলো কুচি করে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…