logo

সময়: ০৪:৫৬, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা তানভীরসহ ৩ জন গ্রেফতার

Ekattor Shadhinota
২৮ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৪১
photo
বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা তানভীরসহ ৩ জন গ্রেফতার

বগুড়ায় নাশকতা মামলায় জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ তানভীর হাবিব শাওনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে বগুড়া শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকায় রূপকথা হাউজ বিল্ডিংয়ে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি তানভীর হাবিব শাওনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

অপরদিকে, গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে শহরের তিনমাথা এলাকার রেহেনা ফলমুন্ডি ভান্ডারের মালিক নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাঁকে সদর থানায় পাঠানো হয়।

পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে যুবলীগ নেতা তানভীর হাবিব শাওন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট নাশকতা মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…