logo

সময়: ১২:৫৭, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক

Masud Rana
১৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৪৪
photo
ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে মা’আরিফুল কুরআন একাডেমী আয়োজিত ডিজিটাল আসক্তি, ইসলামের আলোকে প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। নতুন প্রজন্মকে আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মোঃ আবুল কাশেম। আলোচক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন ও হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী। এতে একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…